## অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর আগে চ্যাপ্টার গুলোতে দু ধরনের প্রোগ্রামিং কনসেপ্ট দেখানো হয়েছে। ইম্পারেটিভ এবং ফাংশনাল। বিভিন্ন স্টেটমেন্ট, লুপ, ফাংশন এবং সাবরুটিন ব্যবহার করে সাধারণ প্রোগ্রামিং -কে ইম্পারেটিভ প্রোগ্রামিং বলা হয়ে থাকে। আবার পিউর ফাংশন, হাইয়ার অর্ডার ফাংশন, রিকারসন ব্যবহার করে যে ধরনের প্রোগ্রামিং করা হয় তাকে ফাংশনাল প্রোগ্রামিং বলা হয়ে থাকে। ঠিক এরকম আরেকটি প্রোগ্রামিং কন্সেপ্ট/স্টাইল/ধরন এর নাম হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এই কনসেপ্টের সাথে ক্লাস এবং অবজেক্ট এর সম্পর্ক ওতপ্রোত ভাবে জড়িত। **এই সেকশনে থাকছে** * [ক্লাস](class.md) * [ইনহেরিটেন্স](inheritance.md) * [ম্যাজিক মেথড](magic-method.md) * [অপারেটর অভারলোডিং](operator-overloading.md) * [অবজেক্ট লাইফ সাইকেল](object-life-cycle.md) * [ডাটা হাইডিং](data-hiding.md) * [স্ক্লাস মেথড ও ট্যাটিক মেথড](class-static-method.md) * [প্রোপার্টিস](property.md)