## ইন প্লেইস অপারেটর ইনপ্লেইস অপারেশন আসলে কি? আসুন একটা ছোট্ট উদাহরন দেখে নেই - a = 3 a += 2 এখানে `+=` টাই ইনপ্লেইস অপারেটর । এখানে আমরা প্রথমে `a` এর সাথে 2 যোগ করি এবং সেই ভ্যালুটা দিয়ে `a` এর আগের মানটা আপডেইট করে দেই । অর্থাৎ তৃতীয় লাইনে যদি আমরা লিখি, `print(a)` তাহলে এর আউটপুট আসবে `5` এই ব্যাপারটি অন্যান্য অপারেটর গুলোর ক্ষেত্রেও প্রযোজ্য। কমন ইনপ্লেইস অপারেটর: - `+=` - `-=` - `*=` - `/=` - `%=` শুধুমাত্র নাম্বার বাদেও অন্যান্য টাইপের ক্ষেত্রেও ইন প্লেইস অপারেটর ব্যবহার করা যায় যেমন, স্ট্রিং এর ক্ষেত্রে, ```python language = "Python" language += "3" print(language) ``` আউটপুট, ```python Python3 ```


সংকলন - আবু আশরাফ মাসনুন