## আরও কিছু নিউমেরিক অপারেশন যোগ, বিয়োগ, গুন ভাগ বাদেও পাইথনে **এক্সপনেন্সিয়েশন** এর সাপোর্ট আছে যাকে আমরা একটি সংখ্যার উপর আরেকটা সংখ্যার পাওয়ার বলে থাকি। দুটো ** চিহ্ন দিয়ে এই অপারেশন করা হয়। যেমন - ```python >>> 2 ** 3 8 >>> 3 ** 3 27 ``` শুধুমাত্র **ভাগফল** (quotient) নির্ণয়ের জন্য ```floor division``` এবং **ভাগশেষ** নির্ণয়ের জন্য ```modulo operator``` ব্যবহার করা হয়। দুটো ফরওয়ার্ড স্ল্যাস ```//``` ব্যবহার করে ```floor division``` করা হয় আর ```%``` সিম্বল দিয়ে ```modulo operator``` এর কাজ করা হয়। নিচের উদাহরণটি দেখি - ```python >>> 10 // 3 3 >>> 10 % 3 1 ``` এখানে ৩ দিয়ে ১০ কে ভাগ করলে পূর্ণ ভাগফল আসে ৩ এবং ১০ কে ৩ দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে ১