## ব্যাসিক ইনপুট আউটপুট পাইথনে ডাটা ইনপুট এবং আউটপুট এর জন্য আমরা স্পেশাল কিছু ফাংশন ব্যবহার করে থাকি। ইনপুট এবং আউটপুট এর বেসিক ফাংশন গুলো হল : - `input()` - `print()` **ইনপুট ফাংশন `input()`** এই ফাংশনকে আমরা সাধারণত ইউজার এর কাছ থেকে ইনপুট নেয়ার জন্য ব্যবহার করে থাকি। উদাহরণ দিলে ব্যাপারটা আরো পরিষ্কার হবে আশা করি। ```python >>> input("Give me your country name: ") Give me your country name: Bangladesh 'Bangladesh' ``` এ ক্ষেত্রে পাইথন ইন্টারপ্রেটার যখন কোডটা এক্সিকিউট করবে তখন ইন্টারপ্রেটার ইউজার এর ইনপুট এর জন্য অপেক্ষা করবে এবং ততক্ষণ পর্যন্ত ইনপুট এর ডাটা গ্রহণ করবে যতক্ষণ না ইউজার `Enter` বাটন প্রেস করে অথবা ইনপুটে আরেকটি নিউলাইন ক্যারেক্টার আসে। যদি কনসোলে উপরের স্টেটমেন্টটি এক্সিকিউট করা হয় তাহলে এন্টার চাপলে নিচের লাইনে `'Bangladesh'` আউটপুট হিসেবে আসছে যা ইউজারের কাছ থেকে ইনপুট নেয়া হয়েছিল। **আউটপুট ফাংশন `print()`** `print()` ফাংশন কেবলমাত্র তাই আউটপুট দেয় যা এর আর্গুমেন্ট হিসেবে দেয়া হয়। কয়েকটি উদাহরণ দেখলে আউটপুট এর ব্যাপারটি আরো সহজ হবে। ```python >>> print('Hello World!') Hello World! ``` উপরের প্রোগ্রামের আউটপুট হবে যথারীতি `Hello World!`। ```python >>> print(5+5) 10 ``` ```python >>> print('Name: Bangladeash\nPopulation: 156.6M') Name: Bangladeash Population: 156.6M ```