## বুলিয়ান বুলিয়ান হলো এক প্রকারের ডাটাটাইপ যার মান সবসময় কোন কিছু সত্য অথবা মিথ্যা বুঝায়। সত্য ও মিথ্যাকে যথাক্রমে 1 ও 0 দ্বারা প্রকাশ করা হয়। এটি ইন্টেজার এর একটি সাবক্লাস। বুলিয়ান ধারনার প্রবক্তা জর্জ বুল। তার বই ‘দা ম্যাথমেটিকাল এনালাইসিস অফ লজিক(১৮৪৭)’ থেকে সর্বপ্রথম এ সম্পর্কে ধারনা পাওয়া যায়। পাইথনে এই Boolean টাইপটির দুটি ভ্যালু আছে `True` এবং `False` **বুলিয়ান এক্সপ্রেশন** বুলিয়ান এক্সপ্রেশন হলো এমন কিছু এক্সপ্রেশন যেগুলো সত্য অথবা মিথ্যা মান রিটার্ন করে। একাধিক বুলিয়ান এক্সপ্রেশন মিলেও একটি বুলিয়ান এক্সপ্রেশন বানানো যায়। **বুলিয়ান অপারেটর** বুলিয়ান টাইপের তিনটি বেসিক অপারেটর আছে। এরা হলো ```AND``` , ```OR``` , ```NOT```। ```AND``` এর বেলায় যদি সবগুলো ভ্যারিয়েবল এর মান সত্য হয় তবে এক্সপ্রেশন টি সত্য হয় অন্যথায় এক্সপ্রেশন টি মিথ্যা হয়। ```OR``` এর বেলায় যদি কমপক্ষে একটি ভ্যারিয়েবল এর মান সত্য হয় তবে এক্সপ্রেশন টি সত্য হয় অন্যথায় এক্সপ্রেশন টি মিথ্যা হয়। ```NOT``` একটি ইউনারি অপারেটর। এটি সাধারনত কোনো ভ্যারিয়েবল অথবা এক্সপ্রেশন এর বিপরীত ভ্যালু রিটার্ন করে। **ট্রুথ টেবিল** নিচে ট্রুথ টেবিল এর মাধ্যমে বিষয়গুলো তুলে ধরা হলোঃ- | A | B | A AND B | A OR B | NOT A | |---|---|---|---|---| | 0 | 0 | 0 | 0 | 1 | | 0 | 1 | 0 | 1 | 1 | | 1 | 0 | 0 | 1 | 0 | | 1 | 1 | 1 | 1 | 0 | এই বেসিক অপারেটর ছাড়াও আরো কিছু অপারেটর আছে যেগুলো এই তিনটির সমন্বয়ে গঠন করা হয়েছে। যেমনঃ ```XOR```,```XAND```,```NAND```,```NOR``` ইত্যাদি। এ নিয়ে সামনের কোন এক চ্যাপ্টারে আবারো আলোচনা হবে। **পাইথনে কিছু উদাহরণ** পাইথনে দুটো এলিমেন্ট এর মধ্যে তুলনা করে অথবা সরাসরি ভ্যালু অ্যাসাইন করে বুলিয়ান ভ্যারিয়েবল তৈরি করা যায়। যেমন, ```python >>> my_boolean = True >>> my_boolean True >>> 2 == 3 False >>> "hello" == "hello" True ``` আরও কিছু তুলনাকারী অপারেটর ব্যবহারের সময়, ```python >>> 1 != 1 # দেখা হচ্ছে ১ নট ইকুয়াল ১ কিনা। যেটা আসলে মিথ্যা। বাস্তবে ১ ইকুয়াল ১ False >>> "eleven" != "seven" # এখানে eleven আর seven ইকুয়াল নয়। তাই এটা সত্য True >>> 2 != 10 # ২ কিন্তু ১০ এর সমান নয় যেটা যাচাই করা হচ্ছে। তাই যাচাই এর মান সত্য True ``` ```python >>> 7 > 5 True >>> 10 < 10 False >>> 7 <= 8 True >>> 9 >= 9.0 True ```